Our Story
July 1, 2026 2026-07-02 10:08Our Story
Skin Origin কীভাবে শুরু হলো, কীভাবে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে, আর এর পেছনে কারা কাজ করছে
জানতে পারবেন এই লেখায়।
Skin Origin-এর শুরু
একসময় আমি স্কিনকেয়ারে খুব একটা নিয়মিত ছিলাম না। ইচ্ছা হলে করতাম, না হলে করতাম না।
হঠাৎ আমার ব্রণ অনেক বেড়ে যায়। ব্রণ কমানোর জন্য যেসব প্রোডাক্ট ব্যবহার করেছি, ব্রণ কমেনি, উল্টো সমস্যা আরও বেড়ে যায়। তখন বুঝতে পারিনি আসল সমস্যা কোথায়।
এরপর নিজে অনেক রিসার্চ করা শুরু করি। নিজের স্কিন টাইপ, স্কিনের সমস্যা এবং সেগুলোর সমাধান সম্পর্কে জানতে থাকি। ধৈর্য ধরে সঠিক প্রোডাক্ট ব্যবহার শুরু করার পর ধীরে ধীরে আমার স্কিন ইমপ্রুভ হতে থাকে।
সেখান থেকেই কোরিয়ান স্কিনকেয়ারের প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আর সেই আগ্রহ থেকে Skin Origin এর বিউটিফুল জার্নি শুরু ,তারপর থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, কাউকে একনি নিয়ে সাফার করতে দিবো না, সঠিক প্রোডাক্ট সাজেস্ট করব, সঠিক পার্সেন্টজের প্রোডাক্ট সাজেস্ট করব, কারণ আমি যখন নতুন ছিলাম এ বিষয়ে, না বুঝে একজনের সাজেশনে বেশি পার্সেন্টেজ এর সিরাম ইউজ করে স্কিন আরও সেনসিটিভ করে ফেলেছিলাম, আমি ক্লিয়ার ছিলাম, কাউকে মিথ্যা আশা দিয়ে প্রোডাক্ট সেল করব না, কাঁচের মত স্বচ্ছ থাকব, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমি আমার কথা রেখেছি, সামনেও রাখব ইন শা আল্লাহ।
প্রোডাক্ট ব্যবহার করতে করতে আমি বুঝতে শিখি কোন ইনগ্রেডিয়েন্ট কী কাজ করে, ব্যারিয়ার কিভাবে হিল করে, কোন প্রোডাক্ট কার জন্য উপযুক্ত এবং কীভাবে একটি সঠিক রুটিন তৈরি করতে হয়।
আজ আলহামদুলিল্লাহ রেগুলার স্কিনকেয়ার ও হেলদি লাইফস্টাইল এর কারণে আমার স্কিন আগের চেয়ে অনেক বেশি হেলদি। স্কিনকেয়ার করার আগে স্কিন এমন টা ছিলো না, সেই অভিজ্ঞতা, শেখা এবং নিয়মিত স্টাডিই আমাকে আমার কাস্টমারদের আরও ভালোভাবে সাহায্য করতে সক্ষম করেছে।
এখনও পেইজের জন্য, আপনাদের জন্য, নতুন প্রোডাক্ট, ইনগ্রেডিয়েন্ট নিয়ে পড়াশোনা করি এবং কিছু প্রোডাক্ট নিজে ব্যবহার করে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি।
Skin Origin এ কে কে আছে এবং কি কাজ করছে?
আমার পরিচয় যদি দিতে চাই আমি লম্বা সময় ব্রণের সমস্যায় কষ্ট পেয়েছি, সেই অভিজ্ঞতা থেকেই আজ আমি চেষ্টা করি মানুষকে স্কিনকেয়ার ও হেলদি লাইফস্টাইল সম্পর্কে সঠিকভাবে গাইড করতে।
মানুষের স্কিনের সমস্যা বুঝে প্রোডাক্ট সাজেস্ট করি, কাস্টমাইজড স্কিনকেয়ার রুটিন তৈরি করে দি, প্রোডাক্টের আসল কার্যকারিতা নিয়ে লিখি এবং কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পরও যেকোনো প্রয়োজনে তাদের সাহায্য করি।
এই কাজগুলো আমি নিজেই করি, কারণ স্কিনকেয়ার খুবই সেনসিটিভ বিষয়। একটু এদিক ওদিক হলে সমস্যা।
আমাদের টিমে আরও একজন আছে, যিনি অর্ডার ডিসপ্যাচ, ডেলিভারি স্মুথ রাখা এবং কাস্টমার যেন সময়মতো প্রোডাক্ট পান, সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেন। এছাড়াও স্টক ম্যানেজমেন্ট, পার্সেল প্যাকিংসহ অন্যান্য কাজের জন্য টিম রয়েছে।
Skin Origin কীভাবে এগিয়ে যাচ্ছে?
আমার বিশ্বাস, শুধু অথেনটিক প্রোডাক্ট দিলেই একটি স্কিনকেয়ার ব্র্যান্ড আলাদা হয়ে যায় না।
প্রত্যেক মানুষের স্কিন আলাদা। তাই আমরা চেষ্টা করি তাদের স্কিনের অবস্থা বুঝে প্রয়োজনীয় প্রোডাক্ট সাজেস্ট করতে, স্কিনের সমস্যার জন্য আত্মবিশ্বাস হারাতে না দিতে এবং কাস্টমারের জন্য প্রয়োজন হলে লাইফস্টাইল, গাট হেলথ ও খাদ্যাভ্যাস নিয়েও গাইড করতে।
সবচেয়ে বড় কথা, আমরা কখনো এমন কোনো প্রতিশ্রুতি দিই না যা রাখতে পারব না। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কারও একটি টাকাও অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করিনি। অনেক সময় নিজেদের ক্ষতি হয়েছে, তবুও অসৎ পথে যাইনি।
আমরা বয়কট-ফ্রি ব্র্যান্ড কেন রাখি?
Skin Origin-এর জন্য প্রোডাক্ট সিলেক্ট করার সময় আমরা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড সম্পর্কে গবেষণা করেছি।
কিছু ব্র্যান্ড গণহত্যাকে সমর্থন করায় সেসব ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের বিজনেসে রাখা হয় নি, যেমন The ordinary, Simple, CeraVe।
যেহেতু এসব ব্র্যান্ড ছাড়া আরও অনেক বেস্ট অপশনস এভেইলেবল আছে তাই আমাদের বিজনেস ও স্মুথলি চলছে এবং কাস্টমাররাও সহজেই এসব ব্র্যান্ড বাদ দিয়ে স্কিনকেয়ার করছে।
শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ, আর Skin Origin এর সাথে থাকার জন্য আরও বেশি ধন্যবাদ, We are always and always greatful to you guys!