Skin care

যাদের স্কিন ব্যারিয়ার ভালো তাদের উদ্দেশ্যে এই পোস্ট

skinroginnnn3

যাদের স্কিন ব্যারিয়ার ভালো তাদের উদ্দেশ্যে এই পোস্ট

আপনার ব্যারিয়ার ভালো মানে এটা আপনার জন্য একটা অমূল্য সম্পদের সমান, কারণ ব্যারিয়ার ভালো থাকায় আপনার ছোট যেকোনো কারণে স্কিনে রিয়েকশন হয় না বা বাম্পস, ক্লোজ কমেডন হয় না, যখন তখন লাল হয়ে যায় না স্কিন, একটার পর একটা একনি / ব্রণ হয় না।

ভালো অবস্থায় আছেন আপনি, একটা পরামর্শ দি এমন কিছু করবেন না যেটার জন্য স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে, কারণ একবার নষ্ট হলে ঠিক করতে অনেক কষ্ট হবে আপনার, যেমন টাকা যাবে, তেমন স্ট্রেস, পেইন আরও অনেক কিছু !!

এখন আপনি ইচ্ছামত মুখে যা ইচ্ছা লাগাচ্ছেন ভাবছেন স্কিনে কি আর হবে,অনেকে ফর্সা হওয়ার লোভে অনেক কিছু করে কিন্তু পরে গিয়ে স্কিনের রোগে ভুগে, আর ব্যারিয়ার ড্যামেজ হয়ে যায়, তাই সময় থাকতে সাবধান হয়ে যান!

❌ যা যা করবেন নাঃ

🌶️ স্ট্রং এসিড ব্যবহার করবেন না, যদি স্কিনকেয়ারে নতুন হন

🌶️ বেশি পার্সেন্টেজ এর সিরাম ব্যবহার করবেন না শুরুতেই, যেমন ১০% নায়াসিনামাইড, ৪ % স্যালিসাইলিক এসিড

🌶️ হোমমেড ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম, সাদা হওয়ার গোট সোপ, স্যাফরন সোপ ইউজ করবেন না!!

✨ ব্যারিয়ার কেয়ার যেভাবে করবেন

🛡️ জেন্টেল ক্লেনজার ব্যবহার করবেন, ডেইলি স্যালিসাইলিক এসিড ফেসওয়াশ ইউজ করবেন না

🛡️ সেরামাইড, প্যান্থেনল আছে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন এটা গুরুত্বপূর্ণ..

🛡️ আর সান্সক্রিন ব্যবহার করুন একদম নিয়মিত, স্কিন সবসময় হাইড্রেটেড রাখবেন

আমার যখন ব্যারিয়ার ড্যামেজ হয়েছিল তখন আমি বুঝসি আগে কত ভালো অবস্থায় ছিলাম,
১. এত বেশি একনি একসাথে আগে কখন হয় নি

২. একনি/ ব্রণ হলে সেটা চলে যেতে অনেক সময় লাগত, আগে ২, ৩ দিনে চলে যেত

৩. ব্রণ এর দাগ যেতে ৬ মাস এর বেশি সময় ও লাগসে! যেটা আগে কয়েক সপ্তাহে চলে যেত

৪. ছোট ছোট বিষয়ের কারণে ব্রণ উঠে যেত, এখন ও স্কিন সেনসিটিভ আমার, প্রোডাক্ট স্কিনে সুট হতে সময় নেয়

এখন স্কিন ব্যারিয়ারের কেয়ার করতে করতে সব কিছু নিয়ন্ত্রণে এসেছে, যারা আমার কাছে এসেছে ব্যারিয়ার ড্যামেজ নিয়ে তারা বলে স্কিনে কিছু দিতে পারে না, পানি দিলেও জ্বলে এমন অবস্থা 😞
আমি তারপর সাজেস্ট করেছি কি কি করতে হবে।

যাদের অনেক ব্রণ হচ্ছে তারা ব্যারিয়ারের দিকে ফোকাস দিন, সেটা খারাপ হলে, ফিক্স করুন, তাহলে ব্রণ ও চলে যাবে।

এখন বুঝছেন আশা করি স্কিন ব্যারিয়ার ভালো থাকা কত বড় “Blessing “💕

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare

About us

Lorem ipsum dolor sit amet, consectetur cing elit. Suspe ndisse suscipit sagittis leo sit met condimentum estibulum issim Lorem ipsum dolor sit amet, consectetur cing elit.
Message Skin Origin on Messenger